রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

Published: 27 Aug 2026   Thursday   

নব গঠিত অর্ন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিশাল সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঢাকা থেকে রাঙামাটিতে পৌছালে পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়। গত ২০ আগষ্ট রাঙামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়ন দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে।
দুপরের দিকে নব গঠিত পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের নেতৃত্বে পরিষদের সদস্যরা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পৌছলে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়। এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া থেকে রাঙামাটি শহর পর্ষন্ত রাস্তার দুই পাশের্^ দাড়িয়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভ্যর্থনা জানান দশ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে নবগঠিত পরিষদ চেয়ারম্যান। বিকালের দিকে চেয়ারম্যান ও সদস্যরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে যে যার দায়িত্ব গ্রহন করেন।
এসময় পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বিএনপি ও জেলা পরিষদ ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যা শান্তিপূর্নভাবে সমাধানের আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত