রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু

Published: 09 Jul 2026   Thursday   

টানা বর্ষনে পানিতে বৃদ্ধিতে পানিতে ভেসে গিয়ে রাঙামাটি সদরের মগবান ইউনিয়নে ও বিলাইছড়ি উপজেলায় ফারুয়ায় ইউনিয়নের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 
জানা যায়, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে গেল মঙ্গলবার দলমনি চাকমা নামে এক ব্যক্তি নদী পারাপারের সময় ভেসে গিয়ে নিখোঁজ হন। বৃস্পতিবার সকালের দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।   
অন্যদিকে, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বিলাইছড়ি ফারুয়ায় গোয়াইনছড়ি এলাকা থেকে মোঃ বদিউল আলম (৪৫) ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার পশ্চিম রাঙ্গুনিয়া থানাধীন সরবভাটা গ্রামের সালেহ আহমেদ এর ছেলে। তিনি ফারুয়া বাজারের ব্যবসায়ী এবং বাজারে তার মুদির দোকান রয়েছে।
স্থানীয় সূত্র মতে, গেল ৭ জুলাই বদিউল আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফারুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি বিহার এলাকায় সড়কের ওপর অতিবৃষ্টিজনিত পানি থাকায় মোটরসাইকেল থেকে নেমে অবশিষ্ট পথ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হযন।  পরদিন তার নিখোঁজের বিষয়টি জানাজানি হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তখন ধারণা করা হয় অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন।
৩ নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, নিখোঁজ ব্যক্তিকে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার বিকালে  গোয়াইনছড়ি এলাকায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গণি জানান, স্থানীয় এবং সেনাবাহিনীর সহযোগিতায় পরিবারের লোকজন নিহতের মরদেহ থানায় আনা হচ্ছে। লাশ সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত