পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত

Published: 05 Jul 2026   Sunday   

পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও সংঘারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন উপলক্ষে রোববার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য ছিল বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠ, বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ, পুজনীয় ভিক্ষু সংঘের প্রাত:রাশ,ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন,উদ্বোধনী সংগীত পরিবেশনা,পঞ্চশীল প্রার্থনা ও গ্রহন,  কেক কাটা, জীবনালেখ্য বইয়ের মোড়ক উম্মোচন, নতুন গাড়ী উপহার,বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্বলনসহ ইত্যাদি।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো ভিক্ষুর সভাপতিত্বে ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লোকমিত্র থেরো ভিক্ষু,মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত পূন্য জ্যোতি মহাথেরো,রাঙ্গাপানি এলাকার ওথন মিয়ং ভাবনা কেন্দ্রের বুদ্ধদত্ত মহাথেরো ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে দায়ক-দায়িকা ও ভক্তরা উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত