বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Published: 12 Jun 2026   Friday   

"মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার (১২ জুন ) বিলাইছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং বিষয়ক এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহায়তায় এবং এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (EESS), এসইডিপি এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা`র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রণব কান্তি নাথ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। পরে বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করা বিদ্যালয়ের শিক্ষার্থী  ও শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বক্তারা বলেন, দেশকে উন্নত করার জন্য  শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকার বিভিন্ন শিক্ষা বা বিজ্ঞানমূলক প্রকল্প হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে । শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবন মনস্ক করে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। 
তারা আরও বলেন, এভাবে চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা একদিন বড় বড় উদ্ভাবনী প্রকল্প তৈরী করে দেশের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত